Ekdin Swapner Din Lyrics | একদিন স্বপ্নের দিন

Ekdin Swapner Din Lyrics
একদিন স্বপ্নের দিন
Singer : Nachiketa & Shikha Basu
Movie : Hathat Brishti
Lyric : Nachiketa
Tune & Music : Nachiketa Chakraborty
Label : G-Series

Ekdin Swapner Din Lyrics

একদিন স্বপ্নের দিন, বেদনার বর্ণবিহীন,
এ জীবনে যেন আসে এমনই স্বপ্নের দিন।
সেই ভাবনায় ভাবে মনে হয়
দু’টি নয়নেতে ঘোর বর্ষা নামে।
আসে না ফাগুন, মনেতে আগুন,
এমন বিরহ জ্বালায় স্মৃতির মেলায় কাটে না আর দিন।।
একদিন হঠাৎ হাওয়া, থামিয়ে আসা-যাওয়া,
প্রশ্নের জাল বোনে, শুরু হয় চাওয়া-পাওয়া।
আজ শুধু পথ চাওয়া, বিরহের গান গাওয়া,
ভাবনার নদী বুকে, উজানেতে তরী বাওয়া।
শুধু সেই গান ভোলে অভিমান
চোখে অকারণ ঘোর বর্ষা নামে।
আসে না ফাগুন, মনেতে আগুন,
এমন বিরহ জ্বালায় স্মৃতির মেলায় কাটে না আর দিন।।
যদি এই পথ ধরে, আমার এ মনের ঘরে,
চিঠি হয় অগোচরে, আসে কেউ চুপিসারে।
চাঁদের ওই আলো হয়ে, আসো মোর ভাঙা ঘরে,
দেখা যায়, যায় না ছোঁয়া, যেন গান চাপা স্বরে।
শুধু সেই গান ভোলে অভিমান
চোখে অকারণ ঘোর বর্ষা নামে।
আসে না ফাগুন, মনেতে আগুন,
এমন বিরহ জ্বালায় স্মৃতির মেলায় কাটে না আর দিন।।

একদিন স্বপ্নের দিন

Popular Lyrics:  প্রেম পিরিতি ভালোবাসা নাই Lyrics | Prem Piriti Bhalobasa Nai Lyrics

Leave a Comment