Ekbar Jete De Na Lyrics | একবার যেতে দে না

একবার যেতে দে না
আমার ছোট্ট সোনার গাঁয়।

Ekbar Jete De Na Lyrics
একবার যেতে দে না
গীতিকার: গাজী মাযহারুল আনোয়ার
সুরকার: আনোয়ার পারভেজ
শিল্পী: শাহনাজ রহমতউল্লাহ
একবার যেতে দে না
আমার ছোট্ট সোনার গাঁয়।
যেথায় কোকিল ডাকে কুহু
দোয়েল ডাকে মুহু মুহু
নদী যেথায় ছুটে চলে
আপন ঠিকানায়।
পিদিম জ্বালা সাঁঝের বেলা
শান বাঁধানো ঘাটে।
গল্প কথার পানশী ভিড়ে
রুপ কাহিনীর বাটে।
মধুর মধুর মায়ের কথায়
প্রান জুড়িয়ে যায়।
ফসল ভরা স্বপ্ন ঘেরা
পথ হারানো ক্ষেতে।
মৌ মৌ মৌ গন্ধে যেথায়
বাতাস থাকে মেতে।
মমতারই শিশিরগুলো
জড়িয়ে থাকে পায়।
Popular Lyrics:  Kothay Gelo Sonar Somoy Sonar Manush Koi Lyrics | কোথায় গেল সোনার সময় সোনার মানুষ কই

Leave a Comment