Dure Gelei Jaire Bojha Lyrics | দূরে গেলেই যায় রে বোঝা

Dure Gelei Jaire Bojha Lyrics
দূরে গেলেই যায় রে বোঝা
দূরে গেলেই যায় রে বোঝা
কেউ ছিল খুব কাছে
কেউ হৃদয়ে অনেকখানি
জায়গা জুড়ে আছে ।।
স্বপ্নগুলো বর্ণবিহীন
ভীষণ রকম ম্লান
শেওলা ধরা স্মৃতির দেয়াল
হাজার অভিমান ।।
চেনা মেঘ আজ আকাশ ছেড়ে
অচেনা সুদূরে
বৃষ্টিহীন একা উদাস শ্রাবণ
রয়েছে মন জুড়ে ।।
দূরে গেলেই যায় রে বোঝা
কেউ বেসেছে ভালো
জোছনা হয়ে আঁধার রাতে
কেউ ছড়াত আলো ।।
বোঝেনি মন হঠাত্ কখন
স্বপ্ন গেছে চুরি
নাটাই ছেড়া দিশেহারা
একলা সে মন ঘুড়ি ।।
শিশির ভেজা ভোরে কারো
হঠাত্ চলে যাওয়া
ফিরবে না সে হয়ত তবু
তাকেই ফিরে চাওয়া ।।
Popular Lyrics:  স্বপ্নের যদি আর কোনো নাম দাও - Swapner Jadi Aar Kono Naam Dao

Leave a Comment