Diner Bondhu Koruna Sindhu Lyrics | দীনের বন্ধু করুণা সিন্ধু

Diner Bondhu Koruna Sindhu Lyrics

দীনের বন্ধু করুণা সিন্ধু

ভবা পাগলার গান

Diner Bondhu Koruna Sindhu Lyrics

ও দয়াল, তোমার লীলাখেলা
বোঝা বড়ো দায়,
দীনের বন্ধু করুণা সিন্ধু
রাধার শ্যামরায়।

 

তুমি ব্রজের রাখাল রাজা,
যশোদার কানাই,
বিষ্ণুপ্রিয়ার প্রাণসখা,
নদীয়ার নিমাই,
তোমারই নাম সকাল সাঁঝে
শুকসারি গায়।

 

তুমি রাতের ধ্রুবতারা
তুমি রবি দিনে,
তোমার রসের রসিক যেজন
সেজন নেবে চিনে,
তুমি ছাড়া এ জগতে
চলার উপায় নাই।

 

তুমি সাথী দুঃখে আমার
তুমি সাথী সুখে,
তোমার পরশ জাগায় হরষ
নিতি আমার বুকে,
তুমি ছাড়া ভবার্ণবের
পারের উপায় নাই।

Popular Lyrics:  Koto Khela Janore Maula Lyrics | কত খেলা জানরে মওলা

Leave a Comment