Cholo Re Mon Tumi Lyrics | চলো রে মন তুমি

Cholo Re Mon Tumi Lyrics

চলো রে মন তুমি

ভবা পাগলার গান

Cholo Re Mon Tumi Lyrics

চলো রে মন তুমি
নিজ-নিজ সন্ধানে,
একা-একা স্বপনটি
দেখার মতো গোপনে।

 

জানবে না রে কেউ
তোমার প্রেমের ঢেউ,
পরম শান্তি পাবে
স্নিগ্ধ প্রেম সন্তরণে।

 

সে যে ঈশান কোণে
পাগলা পবন,
যেথা হতে এলে তুমি
সাথে লয়ে এমন জীবন।
সেখানেই পাবে তুমি
তব প্রিয় দরশন,
ধন্য হবে তুমি
চরণ পরশনে।

 

সন্ধ্যের সমক্ষণে
ব্রাহ্ম মুহূর্ত মিলন,
চিন্তা করো ধ্যানের মূর্তি
একমনে করো স্মরণ।
ভবার সন্ধান সেথা
সন্ধিস্থানে দরশন,
সফলতা লাভ করো
এক মনে, এক ধ্যানে।

Popular Lyrics:  আর কত দিন কাঁদাবে Lyrics | Ar Kotodin Kandabe Lyrics

Leave a Comment