Chanachur Ache Amar Ei Jholate Lyrics | চানাচুর আছে আমার এই ঝোলাতে Lyrics

Chanachur Ache Amar Ei Jholate Lyrics

চানাচুর আছে আমার এই ঝোলাতে Lyrics

এ.এফ.এম.আলিমউজ্জামান

 

Chanachur Ache Amar Ei Jholate Lyrics

 

 

চানাচুর আছে আমার এই ঝোলাতে
খোকা খুকু জলদি এসো কিনে নিতে
হেই চানাচুর আরে গারমা গারাম।।

আমার চানাচুর যে ভাই ভারি মজা খেতে
টক ঝাল লবণ আর লেবু মেশানো থাকে এতে
বাদাম ছোলা ডালমুট আছে আরো কতো
ঝোলা খালি হলে সবাই বলে আনতে।।

ফেরী করে চানাচুর বেচা ঝামেলা
তবুও মন থেকে থেকে হয় উতলা।
চানাচুর খেয়ে সবার মুখে ফোটে হাসি
খোকা খুকু ডাকলে আবার অমনি ছুটে আসি
একেক প্যাকেট চানাচুর চার আনাতে দেবো
খেতে খেতে চলে যেও আবার এসো নিতে।।

 

 

Popular Lyrics:  Grishma Barsha Shorot Hemonta Lyrics | গ্রীষ্ম বর্ষা শরত্‍ হেমন্ত শীত বসন্ত

Leave a Comment