Bondhu Tomay Pai Jodi Lyrics | বন্ধু তোমায় পাই যদি

Bondhu Tomay Pai Jodi Lyrics
বন্ধু তোমায় পাই যদি

Bondhu Tomay Pai Jodi Lyrics

বন্ধু তোমায় পাই যদি, আর কি চাহি দুজাহানে
তুমি বিনে আর কামনা, কিছু নাই আমার মনে।
দোজখের ত্রাস নাই, বেহেস্তের আশা নাই।
মাত্র তোমা চাহিরে প্রাণ, গোপ্ত ব্যক্ত মন প্রাণে।
বেহেস্ত কি করব আমি, মনে কেবল তুমি স্বামী।
তোমার প্রাণে চাহি বর, না চাহিব হুর পানে।
কহে মকবুল নাদানে, যদি পাই গাউছ ধনে।
আর কি আমার ভয় আছে, দুই কুলে দূত সমনে।

Leave a Comment