Bole Boluk Loke Mondo Lyrics | বলে বলুক লোকে মন্দ

Bole Boluk Loke Mondo Lyrics

বলে বলুক লোকে মন্দ

ফোক গান
শাহ আব্দুল করিম

 

Bole Boluk Loke Mondo Lyrics

মনপ্রাণ দিয়াছি সোনা বন্ধুরে
বলে বলুক লোকে মন্দ
যার যত মনে ধরে ॥

 

যেদিন হতে প্রেম করেছি
কুলমান ছেড়ে দিয়েছি
মনে মনে ভাবিতেছি
বন্ধে জানি কী করে ॥

 

ধর্ম কর্ম সবই ছাড়া
হয়েছি পাগলের ধারা
বন্ধু বিনে মন মনুরা
থাকতে চায় না পিঞ্জরে ॥

 

আর কোনো বাসনা নাই
শুধু প্রাণবন্ধুরে চাই
দুঃখ নাই যদি মরে যাই
ডুবে প্রেমের সাগরে ॥

 

আবদুল করিম মহাপাপী
ওই নামের তসবি জপি
সে যে হয়ে বহুরূপী
বিরাজে এই সংসারে ॥

Popular Lyrics:  আব হায়াতের সজ্যবনী শুনি কোরানে | Ab Hayater Sajya Shuni Korane | Keylyrics

Leave a Comment