Bolbo Aj Tomay Kichu Kotha Lyrics | বলবো আজ তোমায় কিছু কথা

Bolbo Aj Tomay Kichu Kotha Lyrics
বলবো আজ তোমায় কিছু কথা
অর্থহীন
– আলো আর আঁধার

Bolbo Aj Tomay Kichu Kotha Lyrics

//বলবো আজ তোমায় কিছু কথা
সে তো নয় কোন গল্প
একটি ছেলের জীবন গাঁথা
সবই যে সত্য
ছিলনা তার কোন স্বপ্ন
ছিলনা বুকে ভালবাসা
হাটতো নিজের মনে একাকী
ছিলনা কেউ হাতটা ধরার
তারপর হঠাত জোছনায় ঘেরা
কোন এক সাগর পাড়ে
দেখা পেলো সে ভালবাসার
নিঃসঙ্গ একটি মেয়ের
আলোয় আলোকিত হয়ে গেল তার চারিপাশ
নতুন স্বপ্ন নিয়ে শুরু হল পথচলা তার
তারপর কেটে যায় দিন গুলো
তাদের নতুন জীবন
ছিলনা মনে আর কোন কষ্ট
নিয়ে রঙীন স্বপ্ন
তারপর হঠাত আঁধার এলো
তার রঙ্গীন জীবনে
চলে গেল মেয়েটি তাকে ফেলে
একাকী রেখে আঁধারে
আঁধার শুধুই আঁধার হয়ে গেল তার চারিপাশ
স্বপ্ন বেঁচে থাকার ভেঙ্গে হয় সব একাকার
তারপর একদিন অশ্রুভেজা চোখে
ফিরে যায় সে সেই সাগরে
পাশে নেই মায়াবী চোখের সেই মেয়ে
পাগলা হাওয়ায় জোছনাতে
হঠাত সাগর বলে ওঠে
মুছে ফেল চোখের জল
তুমিতো থাকবেনা একাকী
আসবে ফিরে সুখ আবার
আলোয় আলোকিত হবে তোমার চারিপাশ
তাকিয়ে দেখো আকাশ দেখো আকাশ/
Popular Lyrics:  Bone Noy Mone Mor Pakhi Lyrics | বনে নয় মনে মোর পাখি

Leave a Comment