বিধি রে রেখো না গো এ আঁধারে Lyrics | Bidhi Re Rekho Na Go E Andhare Lyrics

বিধি রে রেখো না গো এ আঁধারে Lyrics

Bidhi Re Rekho Na Go E Andhare Lyrics

বিধি রে রেখো না গো এ আঁধারে
Bidhi Re Rekho Na Go E Andhare
ছায়াছবি: মায়ের আঁচল
সুর: অশোক ভদ্র
শিল্পী: কুমার শানু

 

বিধি রে রেখো না গো এ আঁধারে Lyrics


বিধি রে
রেখো না গো এ আঁধারে,
লাগে অসহায়।।
স্নেহ ভালবাসা ছাড়া,
বাঁচি কি উপায়।।
বিধি রে।
আমি যে গো প্রেমের কাঙাল,
বোঝাই বলো কারে,
যার বুকে জড়িয়ে ধরি,
সেইতো ছোবল মারে।।
শূন্য বুকে ব্যথার পাহাড়।।
আকাশ ঢেকে যায়।
স্নেহ ভালবাসা ছাড়া,
বাঁচি কি উপায়।।
বিধি রে।
চারিদিকে এত মানুষ,
কেউ তো আমার নয়,
কাকের বাসায় কোকিল আমি,
এইতো পরিচয়।।
এমন কপাল সবই আছে।।
কিছুই আমার নয়।
স্নেহ ভালবাসা ছাড়া,
বাঁচি কি উপায়।।
হো রেখো না গো এ আঁধারে
লাগে অসহায়;
রেখো না গো এ আঁধারে
লাগে অসহায়।
স্নেহ ভালবাসা ছাড়া,
বাঁচি কি উপায়।।
বিধি রে,বিধি রে,বিধি রে
বিধি রে,বিধি রে।

Popular Lyrics:  Ar Jabona America Lyrics | আর যাবো না এমেরিকা লিরিক্স

Leave a Comment