Biday Nio Na Hay Deep Nibhe Jay Lyrics | বিদায় নিওনা হায় দীপ নিভে যায়

Biday Nio Na Hay Deep Nibhe Jay Lyrics
বিদায় নিওনা হায় দীপ নিভে যায় (1954)
কথা: গৌরীপ্রসন্ন মজুমদার
সুর ও শিল্পী: সতীনাথ মুখোপাধ্যায়

Biday Nio Na Hay Deep Nibhe Jay Lyrics

বিদায় নিওনা হায় দীপ নিভে যায়
দেখো প্রহর গুণে
তবে শেষ কথা যাও শুনে
কোনদিন আর যদি আমারে না চাও
বিদায় নিওনা হায় দীপ নিভে যায়
দেখো প্রহর গুণে।
নদী চিরদিনই ভাঙে তার কূল জানি
আলেয়ারে ভালোবাসা ভুল
তবু তোমায় তো হাসিমুখে
দিয়েছি গো সবটুকু মোর
ক্ষতি নেই বিনিময়ে
ব্যথা যদি দাও তবে
শেষ কথা যাও শুনে
কোনদিন আর যদি
আমারে না চাও
বিদায় নিওনা হায়
দীপ নিভে যায় দেখো
নিয়তি কি এতই পাষাণ
সেতো শুধু কাঁদাতেই জানে
বলো কেমনে বোঝাই তারে
সব দিয়ে ধূপ তবু হার নাহি মানে।
শেষ যদি হয়ে যায় গান জানি
আঁখিজলে রয় অভিমান
আমায় যে ভুলে যাবে
জানি ওগো তবু একবার
এই শেষ অনুরোধ মালাখানি নাও
তবে শেষ কথা যাও শুনে
কোনদিন আর যদি আমারে না চাও
বিদায় নিওনা হায় দীপ নিভে যায়
দেখো প্রহর গুণে।
Popular Lyrics:  শোনো এই তো সময় - Shono Ei To Somoy | Song Lyrics

Leave a Comment