Bhobo Sagorer Naiya Lyrics | ভব সাগরের নাইয়া

Bhobo Sagorer Naiya Lyrics

ভব সাগরের নাইয়া

Table of Contents

Bhobo Sagorer Naiya Lyrics

ভব সাগরের নাইয়া,
মিছা গৌরব করো রে,
পরার ধন লইয়া।
একদিন তুমি যাইতে হবে
এই সমস্থ থুইয়া রে।

 

পরার ঘরে বসত করো
পরার অধীন হইয়া,
আপনি মরিয়া যাইবায়
এই ভব ছাড়িয়া রে।

 

কী ধন লইয়া আইলায় ভবে,
কী ধন যাইবায় লইয়া?
ভবে এসে ভুলে গেলায়
ভবের মায়া পাইয়া রে।

 

বাউল আব্দুল করিম বলে
মনেতে ভাবিয়া,
কালসাপিনী ধরতে আইলাম
মন্ত্র না জানিয়া, হায় রে।

Popular Lyrics:  গুরু কী ধন চিনলি নারে, ওরে পাগল মন আমার | Guru Ki Dhon Chinli Nare, Ore Pagol Mon Amar | KeyLyrics

Leave a Comment