Bhalobasi Bole Lyrics | ভালোবাসি বলে Lyrics

Bhalobasi Bole Lyrics
ভালোবাসি বলে Lyrics
শিরোনামঃ ভালোবাসি বলে
শিল্পীঃ এলমা সিদ্দিকী
অ্যালবামঃ আত্মাদেবী
সুরকারঃ বারী সিদ্দিকী
গীতিকারঃ দেলোয়ার আরজুদা শরফ

Bhalobasi Bole Lyrics

ভালোবাসি বলে তোরে ভালোবাসি বলে
ভিতরে জ্বলে আগুন বাহিরেও জ্বলে,
আমার ভিতরে জ্বলে আগুন বাহিরেও জ্বলে ।।
পিপীলিকা ইচ্ছে করেই আগুনে দেয় ঝাপ
পুড়ে পুড়ে মরে তবু নাই যে অনুতাপ,
তোর দহনে অন্তর আমার মোমের মত গলে,
ভালোবাসি বলে তোরে ভালোবাসি বলে
ভিতরে জ্বলে আগুন বাহিরেও জ্বলে ।।
জুনিপোকা নিজে পুড়ে জ্বালে নীল আলো
ভালোবাসায় দুঃখ জেনেও তোরে বাসি ভালো,
তোর কারনে দুঃখ আমায় টানে দুঃখের দলে,
ভালোবাসি বলে তোরে ভালোবাসি বলে
ভিতরে জ্বলে আগুন বাহিরেও জ্বলে
আমার ভিতরে জ্বলে আগুন বাহিরেও জ্বলে ।।
Popular Lyrics:  বিয়ে করলে জ্বালা Lyrics | BIYE KORLE JALA Lyrics | সাগর বিশ্বাস

Leave a Comment