Bhalo Lage Jotsna Rate Lyrics | ভাল লাগে জোৎস্না রাতে

Bhalo Lage Jotsna Rate Lyrics
ভাল লাগে জোৎস্না রাতে

Bhalo Lage Jotsna Rate Lyrics

ভাল লাগে জোৎস্না রাতে
মেঘ হয়ে আকাশে ভাসতে
ধানের শীষে বাতাস হয়ে
কৃষানীর মন ছুয়ে যেতে
ভাল লাগে রোদ হয়ে
ঐ পাখির ডানা ছুয়ে খেলতে।।
আমার জানালায় উদাস দুপুর
কবিতার বই খুলে দেখছি
গায়ের সে পথে জামের মুকুল
পরে আছে পাকা লাল বটফল।
এক গরুর গাড়ি সেই যে পথে
ক্লান্তির ছাপ রেখে চলছে।।
সেগুন কাঠের ঐ দরজা ভেঙ্গে
বিকালে রোদ এসে থামলে
আমার কবিতা শুক-সারী হয়ে
মগ্ন চেতনার শীষ দেয়।
আমি পিয়ানোতে হাত রেখে
ভাল লাগা সব ধরে রাখছি।।
Popular Lyrics:  যখন কেউ আমাকে পাগল বলে | Jokhon Keu Amake Pagol Bole | Lyrics

Leave a Comment