Bhador Ashwin Mase Lyrics | ভাদর আশ্বিন মাসে

Bhador Ashwin Mase Lyrics

ভাদর আশ্বিন মাসে

ভাদর আশ্বিন মাসে

ভাদর আশ্বিন মাসে
ভ্রমর বসে কাঁচা বাঁশে,
আরো কি থাকিবে বাপের ঘরে গো
মন আমার কেমন কেমন করে ও বধূ হে,
আর না থাকিও বাপের ঘরেতে।

হলুদ বাটা হল বাসি
পীরিত হল গলার ফাঁসি,
ঝিলিক দিয়া তোমায় মনে পড়ে গো
মন আমার কেমন কেমন করে ও বধূ হে,
আর না থাকিও বাপের ঘরেতে।

পরব দিনে মেলায় যাবো
ধামসা মাদল সঙ্গে লিবো,
সুরগঞ্জা ফুটে লালে লাল
তোর ঘুঙ্ঘরাটা দিবে নাকি তাল ?
মহুয়া ফুলেতে মৌ ধরে গো ..
মন আমার কেমন কেমন করে ও বধূ হে
আর না থাকিও বাপের ঘরেতে।

ফুলে ফুলে ফুলটুসী
মধু খায় হল খুশি,
হিংসাতে চোখ জ্বলে পুড়ে মরে গো
মন আমার তুমি তুমি করে ও বধূ হে,
আর না থাকিও বাপের ঘরেতে।

Bhador Ashwin Mase Lyrics

Leave a Comment