আয় গো যায় নবীর দিনে Lyrics | Ay Go Jay Nobir Dine Lyrics

আয় গো যায় নবীর দিনে Lyrics

Ay Go Jay Nobir Dine Lyrics

 

আয় গো যায় নবীর দিনে Lyrics

আয় গো যায়, নবীর দিনে,
নবীর ডংকা বাজে, শহর মক্কা মদিনে,
তরিক দিচ্ছে নবী জাহের বাতনে,
যথা যোগ্য লায়েক জেনে,
রোজা আর নামাজ, ব্যক্ত এহি কাজ,
গুপ্ত ধন মেলে ভক্তির সন্ধানে।
অমূল্য দোকান খুলেছে নবী,
সে ধন চাইবি সেই ধন পাবি।।
বিনা কড়ির ধন, সেধে দেয় এখন,
না লাইলে আখেরে পস্তাবি মনে।
নবীর সঙ্গে ইয়ার ছিলো চারি জন,
চারকে দিলেন নবী, চার মজ্জাজন।।
নবী বিনে পথে গোল হবে চার মতে,
ফকির লালন বলে, যেন গোলে পড়িস নে।

Popular Lyrics:  যে জন হাওয়ায় ঘরে ফাঁদ পেতেছে | Je Jon Houay Ghore Phad Peteche | Key Lyrics

Leave a Comment