Asiachi Babajan Pak Lyrics | আসিয়াছি বাবাজান পাক

Asiachi Babajan Pak Lyrics
আসিয়াছি বাবাজান পাক

Asiachi Babajan Pak Lyrics

আসিয়াছি বাবাজান পাক দরবারে
কবুল কর বাবা জান হীন দাসরে।
আসিয়াছি আসিয়াছি চরণতলে দাড়ায়াইছি
আর কোথাও যাব নারে তোমাকে ছেড়ে।
আমি তোমার অবুঝ ছেলে দয় করে লওনা কুলে
তুমি দয়া না করিলে যাব কার দ্বারে মওলা।
রহমান রহিম তুমি সত্য জানিয়াছি আমি
কোন কিছু নাইরে কমি তোমার ভান্ডারে।
আমি মহা অপরাধি পাপি তাপি নিত্যগামী
ক্ষমা কর অধম তুমি পাক নামের জোরে।
নামটি তোমার রহমান সত্য তুমি মেহেরবান
পাপীতাপী বেহেস্তে নাও আওয়া আখেরে।
আসিয়াছি আশা করি ফিরাওনা ও বাবাজি
তোমার প্রেমের হয় ভিকারী তোমার দো’য়ারে।
Popular Lyrics:  ভাব আছে যার গায় লিরিক্স | Bhab Ache Jar Gay Lyrics

Leave a Comment