Ar Koto Kal Bhasbo Ami Lyrics | আর কতো কাল ভাসবো আমি

Ar Koto Kal Bhasbo Ami Lyrics
আর কতো কাল ভাসবো আমি

Ar Koto Kal Bhasbo Ami Lyrics

আর কতো কাল ভাসবো আমি …
দু:খের সারি গাইয়া
জনম গেল ঘাটে ঘাটে আমার জনম গেল ঘাটে ঘাটে
ভাঙ্গা তরী বাইয়া রে আমার ভাঙ্গা তরী বাইয়া
আর কতো কাল ভাসবো আমি দু:খের সারি গাইয়া
পরের বোঝা বইয়া বইয়া নৌকার গলুই গেছে ক্ষইয়া রে
আমার নিজের বোঝা কে বলিবে রে
রাখবো কোথায় যাইয়া রে আমি রাখবো কোথায় যাইয়া
আর কতো কাল ভাসবো আমি দু:খের সারি গাইয়া
এই জীবনে দেখলাম নদীর অথৈ ভাঙ্গা গড়া
আমার দেহ তরী ভাংল শুধু না জাগিল চরা
আমার ভবে কেউ কি আছে দু:খ কব কাহার কাছে রে
আমি রইলাম শুধু দয়াল আল্লা রে..
আমি রইলাম শুধু দয়াল আল্লা
তোমার পানে চাইয়া রে আমি তোমার পানে চাইয়া
আর কতোকাল বাসবো আমি দু:খের সারি গাইয়া
Popular Lyrics:  Jar Kopale Nai Sukh Lyrics | যার কপালে নাই সুখ

Leave a Comment