Anonde Koho Re Kali Kali Lyrics | আনন্দে কহ রে কালী কালী

Anonde Koho Re Kali Kali Lyrics

আনন্দে কহ রে কালী কালী

ভবা পাগলার গান

 

Anonde Koho Re Kali Kali Lyrics

চঞ্চল মন আমার শোনে না কথা
ঘুরিয়া বেড়ায় ওই আকাশেরই গায়,
বিদেশীর সনে দিন কাটায় বৃথা।

 

শোনো ওরে মন, তোমারে বলি
আনন্দে কহ রে কালী কালী।

 

তোমার স্বপন ভাঙিবে তখন
বুঝিবে তখন তুমি চঞ্চলতা,
চঞ্চল মন আমার শোনে না কথা।

 

বাঁধন-ছাদন দিয়ে রাখা নাহি যায়
মন তুমি হও স্থির, ধরি তব পায়,
তোমারই মন্দির ভিতর-বাহির
চঞ্চল করিলে ভবা দাঁড়াবে কোথা,
চঞ্চল মন আমার শোনে না কথা।

Leave a Comment