Amito Dibanishi tomare ontore pushi Lyrics | আমি তো দিবানিশি তোমারে অন্তরে পুষি

শিরোনামঃ আমি তো দিবানিশি তোমারে অন্তরে পুষি
Amito Dibanishi tomare ontore pushi Lyrics
শিল্পীঃ তপন/ তুরিন
ব্যান্ডঃ সরলপুর

Amito Dibanishi tomare ontore pushi Lyrics

আমি তো দিবানিশি তোমারে অন্তরে পুষি
মন তো ভরে না….
ভুল করেও আমারে কি মনে পড়ে না ।
গুনে গুনে বর্ষবরণ
জানিনা তো কিসের কারণ,
গুনে গুনে বর্ষবরণ রে….
আমার ব্যাথা….
আমার ব্যাথা কেউ বুঝে না,
ভুল করেও আমারে কি মনে পড়ে না ।।
একলা মনে কথোকথন
করিয়া মনেতে যতন,
একলা মনে কথোকথন রে…
আমার কথা….
আমার কথা কেউ শোনে না,
ভুল করেও আমারে কি মনে পড়ে না ।।
শত মুখে তোমার সে মুখ
খুজি আমি জড়াইয়া বুক,
শত মুখে তোমার সে মুখ…
তবু তোমার……
তবু তোমার দেখা পাইলাম না,
ভুল করেও আমারে কি মনে পড়ে না ।।
Popular Lyrics:  ভালোবাসার মত ভালো কাউকে - Bhalobashar Moto Bhalo Kauke

Leave a Comment