Ami Tori Sathe Bhaste Pari Lyrics | আমি তোরই সাথে ভাসতে পারি

Ami Tori Sathe Bhaste Pari Lyrics
আমি তোরই সাথে ভাসতে পারি

Ami Tori Sathe Bhaste Pari Lyrics

আমি তোরই সাথে ভাসতে পারি
মরণ খেয়ায় একসাথে
যদি পরাণটারে রাখিস ডেকে
তোর পরাণের ছায়াতে।।
পুড়তে পারি তুষের মত তোর প্রেমেরই আগুনে
উড়তে পারি ছাইয়ের মত তোর প্রেমের কারণে
যদি পরাণটারে রাখিস ডেকে
তোর পরাণের ছায়াতে।।
রইতে পারি বন্দি হয়ে যন্ত্রনারই প্রাচিরে
দিতে পারি বিষের থালা নিমেষে উজার করে
যদি পরাণটারে রাখিস ডেকে
তোর পরাণের ছায়াতে।।
Popular Lyrics:  ফুলদানিতে ফুল রয়েছে ||ছায়াছবি-দোলনচাঁপা ||শিল্পী-আশা ভোঁসলে

Leave a Comment