Ami Sajiyechi Pujar Thala Lyrics | আমি সাজিয়েছি পূজার থালা

Ami Sajiyechi Pujar Thala Lyrics

আমি সাজিয়েছি পূজার থালা

ভবা পাগলা

 

Ami Sajiyechi Pujar Thala Lyrics

আমি সাজিয়েছি, মা গো, পূজার থালা
মালা গাঁথি নাই,
ধূপ জ্বেলেছি মন্দিরে মা
দীপ জ্বালি নাই।

 

হৃদয় কুসুম-চন্দন
বিন্দুমাত্র আয়োজন,
ইন্দ্রিয়গণ জাগরণ
পঞ্চভূতের বাঁধল লড়াই।

 

বেলা অবসান প্রায়,
দেখো এই মন্দির বন্ধ হয়ে যায়,
বলো দেবতা রহিল কোথায়
ডেকে সাড়া না পাই।

 

কামনা-বাসনা আনি
তাই দিয়ে সাজালাম বেদী,
বয়ে যায় ওই অসার নদী
কূলহারা সাগরে ধায়।

 

ভবা ভাসে নয়নজলে
কেউ দিলে না প্রদীপ জ্বেলে,
সঙ্গের সাথী গেল ফেলে
দেবতা দিলেন না ঠাঁই।

Leave a Comment