আমি পরাণটারে যদি বান্ধিতে পারিতাম | Ami Porantare Jodi Bandhite Paritam Lyrics

আমি পরাণটারে যদি বান্ধিতে পারিতাম | Ami Porantare Jodi Bandhite Paritam Lyrics

আমি পরাণটারে যদি বান্ধিতে পারিতাম
Ami Porantare Jodi Bandhite Paritam
কথা ও সুর: মনোজ ঠাকুর
কণ্ঠ: স্বপন বসু

 

Ami Porantare Jodi Bandhite Paritam Lyrics

[আমি পরাণটারে যদি বান্ধিতে পারিতাম
তোরে কি কইন্যা ভালবাসিতাম]-২
এই আনচান আনচান মনটা আমার
খাঁচায় বন্দি করিতাম
তোরে কি কইন্যা ভালবাসিতাম?
আমি পরাণটারে যদি বান্ধিতে পারিতাম
তোরে কি কইন্যা ভালবাসিতাম।
[এক হাতে হয়না তালি
বাজাই তবু খালি খালি
মনটা তোর চোরাবালি
আগে কি জানতাম?]-২
[আমি খাল কাটিয়া ভাবের ঘরে]-২
মোহ কুম্ভীর আনিলাম
তোরে কি কইন্যা ভালবাসিতাম?
আমি পরাণটারে যদি বান্ধিতে পারিতাম
তোরে কি কইন্যা ভালবাসিতাম।
[পাঁকে যখন পড়ে হাতি
বাঙেও তারে মারে লাথি
স্বভাবের এই তো রীতি শেষে বুঝিলাম]-২
[আমি বামন হইয়া চান্দের আশায়]-২
চান্দেতে হাত বাড়াইলাম
তোরে কি কইন্যা ভালবাসিতাম?
আমি পরাণটারে যদি বান্ধিতে পারিতাম
তোরে কি কইন্যা ভালবাসিতাম।
[ভালোবাসা জানে যারা
ব্যথার ব্যথি হয় রে তারা
তোর যে পাষাণ হিয়া
আগে কি জানতাম?]-২
[আমি ভালোবাসার ঘর বানাইয়া]-২
আন্ধারে রাত কাটাইলাম
তোরে কি কইন্যা ভালবাসিতাম?
আমি পরাণটারে যদি বান্ধিতে পারিতাম
তোরে কি কইন্যা ভালবাসিতাম।
এই আনচান আনচান মনটা আমার
খাঁচায় বন্দি করিতাম
তোরে কি কইন্যা ভালবাসিতাম?
আমি পরাণটারে যদি বান্ধিতে পারিতাম
[তোরে কি কইন্যা ভালবাসিতাম]-৩

Popular Lyrics:  Tiktoker Cheleder Preme Poiro Na Lyrics in Bengali | টিকটকের ছেলেদের প্রেমে পইড়ো না লিরিক্স

Leave a Comment