Ami Moner Manush Pelam Koi Lyrics | আমি মনের মানুষ পেলাম কই

Ami Moner Manush Pelam Koi Lyrics

আমি মনের মানুষ পেলাম কই

ভবা পাগলার গান

Ami Moner Manush Pelam Koi Lyrics

আমি মনের মানুষ পেলাম কই
মন খুলে দুটো কথা কই,
আশার গাছে তুলে দিয়ে
কেড়ে নেয় রে বাঁশের মই।

 

আমি যারে ভালোবাসি
সে আমায় বানায় দোষী,
হয় মনে মনে কষাকষি
থাকে না সে দুদিন বই।

 

ভরসা করে ফরসা হলাম
ছিলাম রাজা, হলাম গোলাম,
স্বর্গ হ’তে মর্ত্যে এলাম
মানুষ কোথা পেলাম সই।

 

দেবতারাও বাঞ্ছা করে
মানুষ জনম নেবার তরে,
জপি হরে কৃষ্ণ হরে হরে
খেলাম চিনি পাতা চুনের দই।

 

ভবা পাগলা মানুষ খোঁজে
সদাই থাকে চোখটি বুজে,
মনের মানুষ মনেই আছে
আমার মা সে ব্রহ্মময়ী।

1 thought on “Ami Moner Manush Pelam Koi Lyrics | আমি মনের মানুষ পেলাম কই”

Leave a Comment