Ami Mayer Dukhi Chele Lyrics | আমি মায়ের দুঃখী ছেলে

Ami Mayer Dukhi Chele Lyrics

আমি মায়ের দুঃখী ছেলে

ভবা পাগলা

Ami Mayer Dukhi Chele Lyrics

আমি মায়ের দুঃখী ছেলে
দুঃখিনী হয় আমার মা,
সারা বিশ্বে নাই মোর কেহ
আমি আছি আর আমার মা।

 

মাও কাঁদে আমিও কাঁদি
কারে কেহই ছাড়ি যদি,
যখন মায়ের কোলে নয়ন মুদি
তাইতে বলে আমার মা।

 

সুখ নাই স্বর্গে, নাই পাতালে
যত শান্তি মায়ের কোলে,
মায়ের দুটি নয়নজলে
পাগল করে আমার মা।

 

আমার মা নয় পাষাণী
জ্বলন্ত প্রতিমাখানি,
মা জানেন আর আমি জানি
কতখানি আমার মা।

 

মায়ের ছেলে ভবা পাগলা
ও তার, দুঃখ থাকলেও নাই রে জ্বালা,
যখন মায়ের সনে করি খেলা
এই মাটির পুতুল আমার মা।

Leave a Comment