Amare Bhuliba Murshid Kemone Lyrics | আমারে ভুলিবা মুর্শিদ কেমনে

Amare Bhuliba Murshid Kemone Lyrics

আমারে ভুলিবা মুর্শিদ কেমনে

 

Amare Bhuliba Murshid Kemone Lyrics

মুর্শিদ মুর্শিদ করে আমার ঘুম আসেনা নয়নে
আমারে ভুলিবা মুর্শিদ কেমনে?


তোমায় আমি ভালবাসি পাগলের মতন
মনে চাইলে এই পাগলমন ছুটে কতক্ষণ
তোমায় আমি ভালবাসি দিয়া মন-প্রাণ
তোমায় দেখলে এই মনেতে উঠেগো তুফান
এলাকাবাসি যেই যা বলুক ছাড়ব না আমি তোমারে
আমারে ভুলিবা মুর্শিদ কেমনে?


তোমাকে হারানোর ব্যাথা মনে রাত্র-দিন
ভুলিনি ভুলবনা দয়াল তোমায় কোন দিন
গলায় কলংকের মালা আমার
কলংকি লোক সমাজে
আমারে ভুলিবা মুর্শিদ কেমনে?

Popular Lyrics:  Chondoni matite namiya aiso Lyrics | চন্দনী মাটিতে নামিয়া আইসো

Leave a Comment