Amar Bela Je Jay Lyrics | আমার বেলা যে যায় | রবীন্দ্র সঙ্গীত

Amar Bela Je Jay Lyrics
আমার বেলা যে যায়
রবীন্দ্র সঙ্গীত

Amar Bela Je Jay Lyrics

আমার বেলা যে যায় সাঁঝ-বেলাতে
তোমার সুরে সুরে সুর মেলাতে ॥
একতারাটির একটি তারে গানের বেদন বইতে নারে,
তোমার সাথে বারে বারে হার মেনেছি এই খেলাতে
তোমার সুরে সুরে সুর মেলাতে ॥
আমার এ তার বাঁধা কাছের সুরে,
ওই বাঁশি যে বাজে দূরে।
গানের লীলার সেই কিনারে যোগ দিতে কি সবাই পারে
বিশ্বহৃদয়পারাবারে রাগরাগিণীর জাল ফেলাতে–
তোমার সুরে সুরে সুর মেলাতে?।
Popular Lyrics:  Megh Boleche Jabo Jabo Lyrics | মেঘ বলেছে যাব যাব

Leave a Comment