আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে Lyrics | Amader Choto Nodi Chole Banke Banke Lyrics

আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে Lyrics

Amader Choto Nodi Chole Banke Banke Lyrics

আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে
Amader Choto Nodi Chole Banke Banke
ছায়াছবি: এই ঘর এই সংসার
কথা: মোহাম্মদ রফিকউজ্জমান ও
মিল্টন খন্দকার
শিল্পী: আগুন,মলয় চাকি,
এন্ড্রু কিশোর ও সাবিনা ইয়াসমিন

 

আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে Lyrics

 


আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে
বৈশাখ মাসে তার হাঁটুজল থাকে
পার হয়ে যায় গরু,পার হয় গাড়ি
দুই ধার উঁচু তার,ঢালু তার পাড়ি
আপা তুই রাগ করে থাকিস না আর
অপদার্থ বলে ডাকিস না আর
অনেক বড় আমি হব একদিন
আমাদের সংসারে আসবে সুদিন
কিনে দিবো তোকে আমি প্রাইভেট কার
পাশে রবে দুলাভাই আমি ড্রাইভার
ও ও ও ও ও ও
[রানীর মত গাড়ির পিছে থাকবি শুয়ে,
আমার দেয়া নতুন শাড়ি অঙ্গে জড়িয়ে]-২
মিন্টু মিয়া গাড়ি কিনে চালাবে নিজে
শুয়ে রবে আপা সেই গাড়ির পিছে
মিন্টুর পাশে বসে রবে দুলাভাই
গাড়ির ভিতরে আর জায়গা তো নাই
গাড়ির পিছে ঢাকনা খুলে ডিকির ভিতরে
ভাগ্যদোষে থাকব বসে কষ্ট করে
ও ও ও ও ও ও
[একটু হেসে বলনা আপা কেমন হবে,
এক গাড়িতে পরিবারের সবাই রবে]-২
আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে
বৈশাখ মাসে তার হাঁটুজল থাকে
পার হয়ে যায় গরু,পার হয় গাড়ী
দুই ধার উঁচু তার,ঢালু তার পাড়ি।
আপা আর দুলাভাই তোমরা দু’জন
আমাদের মা আর বাবার মতন
তোমাদের মায়াভরা স্নেহের স্বভাব
বুঝতে দেয়নি মা বাবার অভাব
তোরা দুটি ভাই যে আমাদের জান
আমাদের দুজনার দুটি সন্তান
ও ও ও ও ও ও
[তোদের নিয়ে আমাদের স্বপ্ন হাজার,
ভরবি সুখে এই ঘর এই সংসার]-২
এইতো সেদিন তোরা ছোট্ট ছিলি
দিনে দিনে আজ কত বড় হলি
বুক ভরে দোয়া করি বড় হবি আরো
এমন সোনার ছেলে থাকবে না কারো
এরপর আমাদের ঘর আলো করে
দেখে শুনে দুটি বউ আনবো ঘরে
ও ও ও ও ও ও
[পিন্টুর জন্য আনবো এক ডানাকাটা পরী,
মিন্টুর জন্য আনব ঘরে রাজকুমারী]-২

Popular Lyrics:  আজ মুখেতে বললে তুমি যে কথা | Aaj Mukhete Bolle Tumi Je Kotha | Key Lyrics

 

Amader Choto Nodi Chole Banke Banke Lyrics

Leave a Comment