Ajanay Lyrics | অজানায় (আমার অজানায় হলো) Lyrics

Ajanay Lyrics
শিরোনামঃ অজানায়
শিল্পীঃ তানভীর ইভান
অ্যালবামঃ লাভ vs ক্রাশ
গীতিকারঃ তানভীর ইভান
সুরকারঃ পিয়ার খান

Ajanay Lyrics

আমার অজানায় হলো কি
তোমাকে তা কখনো বুঝতে দিবো না,
বৃষ্টির পানে আকাশে চেয়ে
তোমাকে আমি খুজবো না,
আকাশের পানে চেয়ে চেয়ে
ভালোবাসি তা বলবো না ।
তুমিও কি আমার মতো করে
একটু ভালো বাসবে না,
তুমিও কি আমার মতো করে
একটু কাছে ডাকবে না ।।
আগেও তো ভালো বাসতে তুমি
আগেও তো কাছে ডাকতে তুমি,
তবে আজ কেনো দূরত্বটা সব চেয়ে কাছের,
ভালবেসে কি ভুল করেছি আমি ।
তুমিও কি আমার মতো করে
একটু ভালো বাসবে না,
তুমিও কি আমার মতো করে
একটু কাছে ডাকবে না ।।
Popular Lyrics:  Behula Lyrics (বেহুলা) | Saif Zohan

Leave a Comment