অগ্নি বীনার ঝংকারে ফোঁটা Lyrics | Agni Binar Jhongkare Phota Lyrics

অগ্নি বীনার ঝংকারে ফোঁটা Lyrics

Agni Binar Jhongkare Phota Lyrics

নজরুল গীতি
শিল্পী: মোঃ রফি

 

অগ্নি বীনার ঝংকারে ফোঁটা Lyrics

 

(অগ্নি বীনার ঝংকারে ফোঁটা
তুমি আগুনের ফুল,
তোমারই গানের
ফুল দিয়ে পূজা করি
কবি নজরুল কবি নজরুল।)
আজো মধুর বাঁশরী বাজে
বাজে মধুর বাঁশরী বাজে
গোধূলী লগনে বুকের মাঝে।।
মধুর বাঁশরী বাজে
বাজে মধুর বাঁশরী বাজে।
আজো মনে হয় সহসা কখন,
জলে ভরা দু’টি ডাগর নয়ন।।
ক্ষণিকের ভুলে সেই চাঁপা ফুলে
ফেলে ছুটে যাওয়া লাজে
আজো মধুর বাঁশরী বাজে
বাজে মধুর বাঁশরী বাজে।
হারানো দিন বুঝি
আসিবে না ফিরে
মন কাঁদে কেন স্মৃতির তীরে।
ম ন কাঁ দে ম ন কাঁ দে কে-ন
হারানো দিন বুঝি
আসিবে না ফিরে
মন কাঁদে কেন স্মৃতির তীরে।
তবু মাঝে মাঝে আশা জাগে কেন
আমি ভুলিয়াছি ভোলেনি সে যেন
গোমতীর তীরে পাতার কুটিরে
আজো সে পথ চাহে সাঁঝে
আজো মধুর বাঁশরী বাজে
বাজে মধুর বাঁশরী মধুর বাঁশরী
মধুর বাঁশরী বাজে।

Popular Lyrics:  এ কেমন কথা রাখা হলো - E Kemon Kotha Rakha Holo

Leave a Comment