Achen Amar Mokhtar Lyrics | আছেন আমার মোখতার

Achen Amar Mokhtar Lyrics
আছেন আমার মোখতার

Achen Amar Mokhtar Lyrics

আছেন আমার মোখতার আছেন আমার ব্যারিষ্টার
শেষ বিচারের হাইকোটেতে তিনি আমায় করবেন পার
আমি পাপি তিনি জামিন দার।
মনের ঘরে তালাদিয়া চাবি লইয়া আছেন সাই
আমি অধম সাধ্য কি তার হুকুম ছাড়া বাহিরে যায়।
দুই কান্দে দুই মহুরী লিখতে আছেন ডাইরী
ওগুলো দেখে রায় দিবেন টাকা পয়সার নাই কারবার।
সে দিনের সেই স্টেশনে থাকবে নানান ফ্যাসেজা
দ্রুত যানে পার হবে সে টিকিট কাটা আছে যার।
পারা পারের থাকলে তাড়া সঙ্গে নিও গাড়ী ভাড়া
জবাব দিহী করতে হবে ধরলে টিকিট কান্ট্রেকটার।
Popular Lyrics:  Sedin Kuyasha Chilo Lyrics | সেদিন কুয়াশা ছিল

Leave a Comment