হে প্রিয়তমা আমি তো তোমায় | Hey Priotama Ami To Tomay | Key Lyrics

হে প্রিয়তমা আমি তো তোমায়
Hey Priotama Ami To Tomay
কথা: শিবদাস বন্দ্যোপাধ্যায়
শিল্পী: কিশোর কুমার
হে প্রিয়তমা আমি তো তোমায়
বিদায় কখনো দেব না॥
হৃদয়ে আমার কি যে ব্যথা
তুমি তো সে কথা জান না।
হে প্রিয়তমা আমি তো তোমায়
বিদায় কখনো দেব না।
তুমি চলে যাবে মালা খুলে রেখে,
স্বপ্নেও আমি ভাবিনি॥
এই মনেতে আগুন জ্বালিয়ে,
কেন যে নিভিয়ে দিলে না॥
হে প্রিয়তমা আমি তো তোমায়
বিদায় কখনো দেব না।
সাজানো এ ঘর ভাঙল যে আজ,
কোন ভুলেতে কেন যে আজ(ও)।।
দু’চোখে আমার দিলে উপহার,
ব্যথার শ্রাবণ বেদ না।।
হে প্রিয়তমা আমি তো তোমায়
বিদায় কখনো দেব না।

Popular Lyrics:  Aaj Hridaye Bhalobese Lyrics | আজ হৃদয়ে ভালোবেসে

Leave a Comment