হে খোদা দয়াময় | He Khoda Doyamoy | কাজী নজরুল ইসলাম

হে খোদা দয়াময়
He Khoda Doyamoy

ধরণ : গজল

কথা, সুর : কাজী নজরুল ইসলাম
শিল্পী : অনিলা আমির লামি

হে খোদা দয়াময়

[হে খোদা দয়াময় রহমানুর রহিম
হে বিরাট, হে মহান, হে অনন্ত অসীম।]-২
[নিখিল ধরণীর তুমি অধিপতি]-২
তুমি নিত্য ও সত্য পবিত্র অতি
চির অন্ধকারের তুমি ধ্রুব-জ্যোতি
তুমি সুন্দর মঙ্গল মহামহিম।
হে খোদা দয়াময় রহমানুর রহিম
হে বিরাট, হে মহান, হে অনন্ত অসীম।
[তুমি মুক্ত স্বাধীন বাধা-বন্ধনহীন]-২
তুমি এক তুমি অদ্বিতীয় চিরদিন
তুমি সৃজন-পালন-ধ্বংসকারী
তুমি অব্যয় অক্ষয় অনন্ত-আদি।
হে খোদা দয়াময় রহমানুর রহিম
হে বিরাট, হে মহান, হে অনন্ত অসীম।
[আমি গুনাহ্গার পথ অন্ধকার
জ্বালো নুরের আলো নয়নে আমার]-২
[আমি চাইনা বিচার হাশরের দিন]-২
চাই করুনা তোমারি ওগো হাকিম।
হে খোদা দয়াময় রহমানুর রহিম
হে বিরাট, হে মহান, হে অনন্ত অসীম।

 

He Khoda Doyamoy

জনপ্রিয় লিরিক্স:  Shokhi Ami Na Hoy Man Korechinu Lyrics | সখি আমি-ই না হয় মান করেছিনু Lyrics

Check Also

হলুদ গাঁদার ফুল লিরিক্স | Holud Gadhar Ful Lyrics | Kazi nazrul Islam

হলুদ গাঁদার ফুল লিরিক্সHolud Gadhar Ful LyricsKazi nazrul Islam হলুদ গাঁদার ফুল, রাঙা পলাশ ফুল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *