হবেনা হবেনা দেখা সজনী গো আর – Hobe Na Hobe Na Dekha Sajoni Go Aar

 হবেনা হবেনা দেখা সজনী গো আর

Hobe Na Hobe Na Dekha Sajoni Go Aar

অ্যালবাম: নিঃশ্বাসে তুমি বিশ্বাসে তুমি

কথা: কামরুজ্জামান কাজল

সুর: আলাউদ্দিন আলী

কণ্ঠ: মিতালী মুখার্জী

আ আ আ আ আ আ আ আ

হবেনা হবেনা দেখা সজনী গো আর

সজনী গো আর,সজনী গো আর

হবেনা হবেনা দেখা সজনী গো আর

তুমি বিনে সুখ নাই

জীবনে আমার,জীবনে আমার

হবেনা হবেনা দেখা সজনী গো আর

সজনী গো আর,সজনী গো আর।

[যত আশা ছিল মনে সবই ভুলে যাই

তবু তুমি সুখী হও

এই শুধু চাই,এই শুধু চাই]-২ 

ভুলে যেও হায় যদি মন চায়

ভেবোনা ভেবোনা তুমি

কী হবে আমার,কী হবে আমার!

হবেনা হবেনা দেখা সজনী গো আর

তুমি বিনে সুখ নাই

জীবনে আমার,জীবনে আমার।

[সুখের আশায় যত ছুটে বেড়াই,

আঁধার থেকে আরো

আঁধারে হারাই,আঁধারে হারাই]-২ 

জেনে গেছি হায় পাবোনা তোমায়!

হবেনা হবেনা দেখা

এ জীবনে আর,এ জীবনে আর 

হবেনা হবেনা দেখা সজনী গো আর

তুমি বিনে সুখ নাই

জীবনে আমার,জীবনে আমার।

হবেনা হবেনা দেখা সজনী গো আর

সজনী গো আর,সজনী গো আর।

Popular Lyrics:  Ku Ba Ku Phail Gai Baat Shanaashaai Ki Lyrics | কূ বা কূ ফেইল গাঈ বাত শেনাশাঈ কী | कू-ब-कू फैल गई बात शनाशाई की | کو با کو پھل گئی بات شناسائی کی

Leave a Comment