স্বর্ণালী সঙ্গীনি গো | Sarnali Sangini Go | Lyrics

স্বর্ণালী সঙ্গীনি গো
Sarnali Sangini Go
ছবি: হিংসার আগুন
কথা: মনিরুজ্জামান মনির
সঙ্গীত: আলাউদ্দিন আলী
শিল্পী: খালিদ হাসান মিলু,
সাবিনা ইয়াসমিন
স্বর্ণালী সঙ্গীনি গো
এ হৃদয় আর কারো নয়
তুমি আমার ছিলে
তুমি আমার হলে
শুধু এইটুকু আমার সঞ্চয়।।
বর্নালী বন্ধু ওগো
এ হৃদয় আর কারো নয়
তুমি আমার ছিলে
তুমি আমার হলে
শুধু এইটুকু আমার সঞ্চয়।।
স্বর্ণালী সঙ্গীনি গো
এ হৃদয় আর কারো নয়।
বুকে তোলপাড় ছিল আমার
তুমি যে করে দিলে শান্ত
তুমি যে আমার হবে এবার
মন বুঝি সে কথা জানতো
সারাজীবন ধরে
কি যে আপন করে
হলো তোমার আমার পরিচয়।।
স্বর্ণালী সঙ্গীনি গো
এ হৃদয় আর কারো নয়।
তুলে ঝংকার স্বপ্নের তার
তুমি যে ছিলে তাতে ছন্দ
কত যে আশ্বাস ছলে আমার
খোলা পেয়ে পেলে যে বন্ধ
চিরদিনের তরে
এলে আমার ঘরে
আর হারাবার নেই কোন ভয়।।
বর্নালী বন্ধু ওগো
এ হৃদয় আর কারো নয়
তুমি আমার ছিলে
তুমি আমার হলে
শুধু এইটুকু আমার সঞ্চয়।।
স্বর্ণালী সঙ্গীনি গো
এ হৃদয় আর কারো নয়।
তুমি আমার ছিলে
তুমি আমার হলে
শুধু এইটুকু আমার সঞ্চয়।।
বর্নালী বন্ধু ওগো
এ হৃদয় আর কারো নয়।

Popular Lyrics:  তুমি কবি আমি তোমার কবিতা | Tumi Kobi Ami Tomar Kobita | Lyrics

Leave a Comment