সোনা সোনা সোনালোকে বলে সোনা

সোনা সোনা সোনা
শিল্পীঃ শাহনাজ রহমতউল্লাহ
সোনা সোনা সোনা
লোকে বলে সোনা
সোনা নয় ততো খাঁটি
বলো যতো খাঁটি
তার চেয়ে খাঁটি
বাংলাদেশের মাটি রে


আমার বাংলাদেশের মাটি
আমার জন্মভূমির মাটি

জন-ধন বল,
যত ধন দুনিয়াতে
হয় কি তুলনা
বাংলার কারও সাথে
কত মা’র ধন মানিক-রতন
কত জ্ঞানী-গুণী কত মহাজন
এনেছে আলোর সূর্য এখানে
আঁধারের পথ কাটি রে
আমার বাংলাদেশের মাটি
আমার জন্মভূমির মাটি।
এই মাটি তলে ঘুমাইছে অবিরাম
রফিক-শফিক-বরকত কত নাম
কতো তিতুমীর কত ঈশা খান
দিয়েছে জীবন দেয়নি কো মান
রক্তশয্যা পাতিয়া এখানে
ঘুমাইছে পরিপাটি রে
আমার বাংলাদেশের মাটি
আমার জন্মভূমির মাটি।
Popular Lyrics:  Prothom Bangladesh Amar Lyrics | প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ

Leave a Comment