সে যেন আমার পাশে – Se Jeno Amar Pashe | Key Lyrics

সে যেন আমার পাশে
Se Jeno Amar Pashe
কথা: মুকুল দত্ত
সুর: হেমন্ত মুখোপাধ্যায়
শিল্পী: কিশোর কুমার



সে যেন আমার পাশে,
আজও বসে আছে।।
চলে গেছে দিন তবু
আলো রয়ে গেছে
সে যেন আমার পাশে
আজও বসে আছে।

ভেঙ্গে যাওয়া
পাখির বাসার মত মন
কিছু নেই তার বুকে
আজ তো এখন।
ডানা মেলে ফিরে কেন,
আসা তার কাছে।।
সে যেন আমার পাশে,
আজও বসে আছে।।

যেখানে প্রদীপ ছিল
সেখানে আঁধার,
নয়নের জল হয়ে,
ফিরে এল সে আবার।।
কোন তারা নেই আজ
আকাশের গায়;
আলেয়ার আলো এসে
আলো দিয়ে যায়।
জোনাকিরা কালো রাত,
ভরে দিয়ে গেছে।।
সে যেন আমার পাশে
আজও বসে আছে।



Popular Lyrics:  শুধু তুমি নয় অবলাকান্ত | Shudhu Tumi Noy Abalakanta | Lyrics

Leave a Comment