সুরা পান করিনে আমি, সুধা খাই জয় কালী বলে | Sura Pan Korine Ami, Sudha Khai Joy Kali Bole | Key Lyrics

সুরা পান করিনে আমি, সুধা খাই জয় কালী বলে
Sura Pan Korine Ami, Sudha Khai Joy Kali Bole
Key Lyrics
Lyrics: RamPrasad রামপ্রসাদ
সুরা পান করি নে আমি, সুধা খাই জয় কালী বলে।
মন মাতালে মাতাল করে মদ মাতালে মাতাল বলে।।

গুরুদত্ত গুড় লয়ে,
প্রবৃত্তি তায় মসলা দিয়ে,
জ্ঞানশুঁড়িতে চুয়ায় ভাঁটি পান করে মোর মন মাতালে।।
সুরা পান  করিনে আমি…..

মূলমন্ত্র যন্ত্রভরা,
শোধন করি বলে তারা,
রামপ্রসাদ বলে,  এমন সুরা খেলে চর্তুবর্গ মেলে।
সুরা পান করিনে আমি..!.

Popular Lyrics:  তোমার ডাকে দেব সাড়া | Tomar Dake Debo Sara | Song Lyrics

Leave a Comment