সুন্দর গোপাল সুন্দর রাখাল | Sundor Gopal Sundor Rakhan

Sundor Gopal Sundor Rakhan Lyrics
সুন্দর গোপাল সুন্দর রাখাল লিরিক্স
গীতিকার-ভবা পাগলা
অ্যালবাম-গানই সর্বশ্রেষ্ঠ সাধনা
শিল্পী-অশেষ দে

সুন্দর গোপাল সুন্দর রাখাল লিরিক্স

সুন্দর গোপাল সুন্দর রাখাল,
ব্রজগোপাল তুমি ভুবনমোহন।।
বংশীধারী ও হে শ্রীহরি।।
বিপদহারী তুমি বিপদভঞ্জন
ব্রজগোপাল তুমি ভুবনমোহন।
সুন্দর গোপাল সুন্দর রাখাল
ব্রজগোপাল তুমি ভুবনমোহন।

গিরি ধরেছিল বাঁচালে রাখালে,
গোলকবিহারী তুমি ভূমন্ডলে।।
ছলনাময় তুমি কত না ছলে।।
যমুনারই জলে তুমি বংশীবদন।
ব্রজগোপাল তুমি ভুবনমোহন
সুন্দর গোপাল সুন্দর রাখাল
ব্রজগোপাল তুমি ভুবনমোহন।

ভবার ভুবনমোহন শ্রীনন্দের নন্দন,
যশোদা জীবন তুমি রাধা প্রাণধন।।
জগত জীবন তুমি যে জনার্দন।।
হৃদয় কাননে কর মধুর বৃন্দাবন।
ব্রজগোপাল তুমি ভুবনমোহন
সুন্দর গোপাল সুন্দর রাখাল
ব্রজগোপাল তুমি ভুবনমোহন।
বংশীধারী ও হে শ্রীহরি।।
বিপদহারী তুমি বিপদভঞ্জন
ব্রজগোপাল তুমি ভুবনমোহন
সুন্দর গোপাল সুন্দর রাখাল
ব্রজগোপাল তুমি ভুবনমোহন
ব্রজগোপাল তুমি ভুবনমোহন।।

Popular Lyrics:  মা মা মা ত্রিনয়নী দুর্গা | Maa Maa Maa Trinoyoni Durga | Song Lyrics

Leave a Comment