সুখ তুমি কি বড় | Sukh Tumi Ki Boro

সুখ তুমি কি বড়
Sukh Tumi Ki Boro

সুখ তুমি কি বড়

সুখ তুমি কি বড় জানতে ইচ্ছে করে
আমার জানতে ইচ্ছে করে
কিশোরীর মিষ্টি আশা
নাকি ষোড়শীর ভালবাসা
কেউ বলে সবার মনে তোমার বাসা ।।
কারো মনে তুমি আবার চৈতি তৃষা
তুমি বধুর মধুর হাসি
নাকি বিষের বাশী
আমার জানতে ইচ্ছে করে
সুখ তুমি কি বড় জানতে ইচ্ছে করে
আমার জানতে ইচ্ছে করে
সুখ তুমি কি
কেউ বলে ভোরের মতো তোমার হাসি ।।
বুকের কাছে তুমি আবার সর্বনাশী
তুমি মায়ের স্নেহের কোল
নাকি নারীর আচঁল
আমার জানতে ইচ্ছে করে
সুখ তুমি কি বড় জানতে ইচ্ছে করে
আমার জানতে ইচ্ছে করে
সুখ তুমি কি
Popular Lyrics:  Satti Ronger Majhe Lyrics | সাতটি রঙের মাঝে

Leave a Comment