সাধ্য কিরে আমার সেরূপ চিনিতে | Sadhya Kire Amar Serup Chinite | Lalon Song

সাধ্য কিরে আমার সেরূপ চিনিতে
Sadhya Kire Amar Serup Chinite
Lalon Song
সাধ্য কিরে আমার সেরূপ চিনিতে।
অহর্নিশি মায়ার ঠুসি জ্ঞানচক্ষেতে।।
ঈশানকোণে হামেশ ঘড়ি সে নড়ে কি আমি নড়ি।
আমার আমি হাতড়ে ফিরি না পাই ধরিতে।।
আমি আর সে অচিন একজন এক জায়গাতে থাকি দুজন।
ফাঁকে থাকি লক্ষ্য যোজন না পাই দেখিতে।।
ঢুঁড়ে হদ্দ মেনে আছি এখন বসে খেদাই মাছি।
লালন বলে মরে বাঁচি কোন কার্যেতে।।
সাধ্য কিরে আমার সেরূপ চিনিতে।।
সাধ্য কিরে আমার সেরূপ চিনিতে  Sadhya Kire Amar Serup Chinite  Lalon Song

Popular Lyrics:  আমি ঐ চরণে দাসের যোগ্য নয় | Ami Oi Chorone Daser Jogyo Noi | Key Lyrics

Leave a Comment