সবে লোকে কয় লালন ফকির হিন্দু কি যবন | Sob Loke Koy Lalon Fokir Hindu Ki Jobon | Key Lyrics

সবে লোকে কয় লালন ফকির হিন্দু কি যবন
Sob Loke Koy Lalon Fokir Hindu Ki Jobon
Key Lyrics
ফকির লালন সাঁই
সবে লোকে কয় লালন ফকির হিন্দু কি যবন ।
লালন বলে আমার আমি না জানি সন্ধান ।।
বেদ-পুরাণে করেছে জারি
যবনের সাঁই হিন্দুর হরি
মনের ফ্যারে বুঝতে নারে
দুইরূপ সৃষ্টি করলেন কি তার প্রমাণ ।।
একই ঘাটে আসা যাওয়া
একই পাটনি দিচ্ছে খেওয়া
কেউ খায় না কারো ছোঁয়া
বিভিন্ন জল কে কোথা পান ।।
বিবিদের নাই মুসলমানি
পৈতা নাই যার সেও তো বামনী
বোঝ রে ভাই দিব্যজ্ঞানী
লালন তেমনি জাত একখান ।।
সবে লোকে কয় লালন ফকির হিন্দু কি যবন  Sob Loke Koy Lalon Fokir Hindu Ki Jobon  Key Lyrics

Leave a Comment