শ্রীদুর্গা নাম ভুলো না | Shri Durga Naam Bhulo Na Lyrics

শ্রীদুর্গা নাম ভুলো না

Shri Durga Naam Bhulo Na Lyrics

(সাধক রামপ্রসাদ সেনের গান
কালেংড়া/ভৈরবী-একতাল)

শ্রীদুর্গা নাম ভুলো না

শ্রীদুর্গা নাম ভুলোনা,
ভুলোনা ভুলোনা ভুলোনা।।।
শ্রীদুর্গা স্মরণে সমুদ্রমন্থনে।।
বিষপানে বিশ্বনাথ ম’লনা।
শ্রীদুর্গা নাম ভুলোনা,
ভুলোনা ভুলোনা ভুলোনা।

যদ্যপি কখনও বিপদ ঘটে,
শ্রীদুর্গা স্মরণ করিও সঙ্কটে।।
তারায় দিয়ে ভার সুরথ রাজার।।
লক্ষ অসিঘাতে প্রাণ গেলনা।
শ্রীদুর্গা নাম ভুলোনা,
ভুলোনা ভুলোনা ভুলোনা।।

বিভু নামে এক রাজার ছেলে,
যাত্রা করেছিল শ্রীদুর্গা বলে।।
আসিবার কালে সমুদ্রের জলে।।
ডুবেছিল তবু মরণ হ’লনা।
শ্রীদুর্গা নাম ভুলোনা,
ভুলোনা ভুলোনা ভুলোনা।
শ্রীদুর্গা স্মরণে সমুদ্রমন্থনে।।
বিষপানে বিশ্বনাথ ম’লনা।
শ্রীদুর্গা নাম ভুলোনা,
ভুলোনা ভুলোনা ভুলোনা।।।

Popular Lyrics:  Ebar Tore Chinechi Maa Lyrics | এবার তোরে চিনেছি মা Lyrics

Leave a Comment