শ্যামা শ্যাম শিব রাম ওই নাম বড় ভালবাসি | Shyama Shyam Shib Ram Oi Nam Boro Bhalobasi | KeyLyrics

শ্যামা শ্যাম শিব রাম ওই নাম বড় ভালবাসি
Shyama Shyam Shib Ram Oi Nam Boro Bhalobasi
গীতিকার-ভবা পাগলা
শিল্পী-পন্ডিত অজয় চক্রবর্তী

শ্যামা শ্যাম শিব রাম ওই নাম বড় ভালবাসি

শ্যামা শ্যাম শিব রাম।।
ওই নাম বড় ভালবাসি।।
আমি ওই নাম বড় ভালবাসি
শ্যামা শ্যাম শিব রাম
ওই নাম বড় ভালবাসি।
রামের হাতে ধনুর্বাণ।।
শিবের হাতে ত্রিশূল।
রামের হাতে ধনুর্বাণ
শিবের হাতে ত্রিশূল।
শ্যামের হাতে মোহন বাঁশি।।
মায়ের হাতে অসি।
আমি ওই নাম বড় ভালবাসি
ওই নাম বড় ভালবাসি
শ্যামা শ্যাম শিব রাম
ওই নাম বড় ভালবাসি।

রামের মাথায় জটাজুট জটাজুট
রামের মাথায় জটাজুট
শিবের মাথায় ফণী
শ্যামের মাথায় মোহন চূড়া।।
শ্যাম মা আমার এলোকেশী
রামের ধাম অযোধ্যায়।।
শিবের ধাম কাশী।
শ্যামের ধাম শ্রীবৃন্দাবন।।
শ্যামা আমার শ্মশানবাসী
ওই নাম বড় ভালবাসি।।
শ্যামা শ্যাম শিব রাম
আমি ওই নাম বড় ভালবাসি।

রামের বসন গাছ ছাল,
শিবের বসন বাঘছাল।।
শ্যামের পড়া পীত বসন,
শ্যামা মা আমার ভীষণ বেশী।।
রামের গলে ফুলের মালা,
শিবের গলে হাড়ের মালা।।
শ্যামের গলে মোতির মালা
শ্যামার গলায় মুন্ড রাশি
রামা পাগল শিবা পাগল
আ আ আ আ আ আ
আ আ আ আ আ আ
রামা পাগল শিবা পাগল
পাগল ব্রজের শশী।।
শ্যামা পাগলীর ছেলে ভবা।।
তার হলো মন উদাসী
ওই নাম বড় ভালবাসি
আমি ওই নাম বড় ভালবাসি
বড় ভালবাসি;
আমি ওই নাম বড় ভালবাসি
শ্যামা শ্যাম শিব রাম।
আমি ওই নাম বড় ভালবাসি
ওই নাম বড় ভালবাসি
আমি ওই নাম বড় ভালবাসি
শ্যামা শ্যাম শিব রাম।।।
শ্যামা শ্যাম শিব রাম, ওই নাম বড় ভালবাসি Shyama Shyam Shib Ram, Oi Nam Boro Bhalobasi KeyLyrics

 

 

জনপ্রিয় লিরিক্স:  Shri Krishna Ashtakam - श्री कृष्णाष्टकम्

Leave a Comment