শ্যামকালিয়া সোনা বন্ধুরে | Shyamkaliya Sona Bondhure | Key Lyrics

শ্যামকালিয়া সোনা বন্ধুরে
Shyamkaliya Sona Bondhure

শ্যামকালিয়া সোনা বন্ধুরে, ও বন্ধু
নিরলে তোমারে পাইলাম না।।
আমার মনে যত দুঃখ ছিলরে, বন্ধু
খুলিয়া কইলাম না।।
ফুলের আসন ফুলের বসনরে,
আরে ও বন্ধু, ফুলেরই বিছানা।।
(ও তোমার) হৃদকমলে শোয়াচন্দন রে বন্ধু
ছিটাইয়া দিলাম না
নিরলে তোমারে পাইলাম না।।
ক্ষীর ক্ষীরিয়া মাখন ছানারে,
আরে ও বন্ধু, রসের ও কমলা।।
(ওই আমার) দুই হস্তে চান্দ মুখ রে বন্ধু
তুলিয়া দিলাম না
নিরলে তোমারে পাইলাম না।।
ভাইবে রাধারমণ বলেরে, আরে ও বন্ধু
মনে যেই বাসনা।।
(ওরে) তোমারও পিরীতে আমায় রে বন্ধু
নিরাশা কইরো না
নিরলে তোমারে পাইলাম না।

জনপ্রিয় লিরিক্স:  Mon Bhabile Bolo Ki Hobe Lyrics | মন ভাবিলে বলো কি হবে

Check Also

a logo for keylyrics.com

আমার দয়াল বাবা কেবলা কাবা Lyrics | Amar Doyal Baba Kebla Kaba Lyrics

আমার দয়াল বাবা কেবলা কাবা Lyrics Amar Doyal Baba Kebla Kaba Lyrics   আমার দয়াল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *