শোন গো রুপশী কন্যা গো | Shohno Go Ruposhi Konya Go | আব্দুল আলিম

শোন গো রুপশী কন্যা গো
Shohno Go Ruposhi Konya Go
পল্লীগীতী
আব্দুল আলিম
শোন গো রুপশী কন্যা গো
কার লাগিয়া গাঁথো ফুলের মালা।।
ও তার খোঁপায় পরা রুপার কাটা গো,
হাতে কাঁকন বালা,
কার লাগিয়া গাঁথো ফুলের মালা।
কলসি কাঁখে জল ভরিতে
নিত্য আসো নদীর ঘাটে,
ও তার চিকন-চাকন গঠন-গাঠন গো
হাতে বরন ডালা,
কার লাগিয়া গাঁথো ফুলের মালা।
কোন বিদেশিয়া হরন করে
মানিক নিলো লুটে, ও সে একলা
ঘাটে কাঁদে বসে কথা নাহি ফোটে,
তার রুপের ছায়া পরে জলে
ও তার রুপে যেন আগুন জ্বলে
ও তার মুখের হাসি মিটিমিটি গো
আইলো সুখের পালা,
কার লাগিয়া গাঁথো ফুলের মালা।

জনপ্রিয় লিরিক্স:  এসেছি হেথায় তোমারি আজ্ঞায় | পরমে পরম জানিয়া | Esechi Hethay Tomari Aggay | Porome Porom Janiya

Check Also

a logo for keylyrics.com

যার কেউ নেই তার আছে ভগবান Lyircs | Jar Keu Nei Tar Ache Bhagoban Lyrics

যার কেউ নেই তার আছে ভগবান Lyircs Jar Keu Nei Tar Ache Bhagoban Lyrics যার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *