শুয়া উড়িল উড়িল | Shuya Urilo Urilo | সিতালং শাহ

শিরোনামঃ শুয়া উড়িলরে
শিল্পীঃ এস আই টুটুল/ফজলুর রহমান বাবু/শফি মন্ডল/প্রান্তি
গীতিকারঃ সিতালং শাহ
সুরকারঃ রাম কানাই দাস
মুভিঃ ঘেটু পুত্র কমলা
পরিচালকঃ হুৃামায়ূন আহমেদ
শুয়া উড়িল উড়িল,
জীবেরও জীবন শুয়া উড়িলরে
শুয়া উড়িল উড়িল
জীবেরও জীবন, শুয়া উড়িলরে।।
আরলাম আকানে ছিলা আনন্দিত মন
আরলাম আকানে ছিলা আনন্দিত মন,
ভবে আসি পিঞ্জরাতে হইলা বন্ধন।
শুয়া উড়িল উড়িল
জীবেরও জীবন, শুয়া উড়িলরে ।।
নিদয়া নিষ্ঠুর পাখি দয়া নাই রে তোর
পাষান সমান হিয়া কঠিন অন্তর।
শুয়া উড়িল উড়িল
জীবেরও জীবন শুয়া উড়িলরে।।
পিঞ্জরায় থাকিয়া করলা প্রেমরও সাধন
পিঞ্জরা ছাড়িয়া যাইতে না লাগে বেদন।
শুয়া উড়িল উড়িল
জীবেরও জীবন শুয়া উড়িলরে।।
শিতলং ফকিরে কইন দম কর সাধন
দমের ভিতর আছে পাখি করিও যতন।
শুয়া উড়িল উড়িল
জীবেরও জীবন শুয়া উড়িলরে।।
শুয়া উড়িল উড়িল,  জীবেরও জীবন

Popular Lyrics:  Tomar Ghorer Shamne Lyrics | তোমার ঘরের সামনে

Leave a Comment