শহরে ষোল জনা বোম্বটে | Shohore Sholo Jona Bombote | Lalon Song

শহরে ষোল জনা বোম্বটে
Shohore Sholo Jona Bombote
Lalon Song
ফকির লালন সাঁই

শহরে ষোল জনা বোম্বটে

শহরে ষোল জনা বোম্বটে ।
করিয়ে পাগল পারা
তারাই নিল সব লুটে ।।
রাজ্যেশ্বর রাজা যিনি
চোরের ও শিরোমণি
নাশিল করিব আমি
কোনখানে কার নিকটে ।।
ছয় জনা ধনী ছিল
তারা সব ফতুর হল
কারবার ভঙ্গ দিল
কখন যেন যায় উঠে ।।
গেল ধন মাল নামায়
খালি ঘর দেখি জমায়
ফকির লালন কয় খাজনারি দায়
কখন যেন যায় লাটে ।।
শহরে ষোল জনা বোম্বটে | Shohore Sholo Jona Bombote | Lalon Song

 

Shohore Sholo Jona Bombote

জনপ্রিয় লিরিক্স:  প্রেমের বাজারে তুমি | Premer Bajare Tumi | Key Lyrics

Leave a Comment