লিঙ্গ থাকলে সেকি পুরুষ হয় | Lingo Thakle Seki Purush Hoy | Key Lyrics

লিঙ্গ থাকলে সেকি পুরুষ হয়
Lingo Thakle Seki Purush Hoy
Key Lyrics
ফকির লালন সাঁই
লিঙ্গ থাকলে সেকি পুরুষ হয় ।
বারমাসে চব্বিশ পক্ষ
তবে কেন ঘরখানি রয় ।।
মাসান্তে কলা ফেরে
খোস ফেলে যায় গো সেরে
থাকে সেই জায়গায় পড়ে
সদানন্দে বারাম সদায় ।।
পুরুষ বলতে কুম্ভ ভারি
এক বীজে হয় পুরুষ নারী
বারিতে সৃষ্টি কারবারি
এক ফুলের দুই রঙ ধরায় ।।
পরশখানা ছিলো আসল
সে জায়গায় বাঁধলো গোল
লালন বলে গোলে হরিবোল
বললে কি মর্ম পায় ।।
লিঙ্গ থাকলে সেকি পুরুষ হয় | Lingo Thakle Seki Purush Hoy | Key Lyrics

জনপ্রিয় লিরিক্স:  পড়ে ভূত আর হোসনে মনুরায় | Pore Bhut Ar Hosne Monuray | Key Lyrics

Leave a Comment