লিখে রেখো আমার এই নাম | Likhe Rekho Amar Ei Naam | শিল্পী-অলকা ইয়াগনিক

লিখে রেখো আমার এই নাম
শিল্পী-অলকা ইয়াগনিক

লিখে রেখো ও ও
লিখে রেখো আমার এই নামটা,
ঐ প্রাণের খাতায়।।
আঁচড় দিয়ে মন কলমে,
শেষের কোন পাতায়।।
লিখে রেখো ও ও

আমার তো নেই কোন দাম জানি,
আর তোমারি কাছে।।
হাজার স্মৃতি ধূলোর মত
আজ পড়ে আছে।
তবু যেন পারিনা বইতে
ওগো প্রেম বিধায়।
আঁচড় দিয়ে মন কলমে,
শেষের কোন পাতায়।।
লিখে রেখো ও ও ও

না যদি থাকে কোন পাতা,
আহা ! একটুখানি।।
আমায় যদি ভাবই শুধু
দুই চোখের বালি।
তবু তোমায় পাঠাবো ফুল গো
শুভ কামনায়।
আঁচড় দিয়ে মন কলমে,
শেষের কোন পাতায়।।
লিখে রেখো আমার এই নামটা,
ঐ প্রাণের খাতায়।
আঁচড় দিয়ে মন কলমে,
শেষের কোন পাতায়।।
লিখে রেখো ও ও ও

লিখে রেখো আমার এই নাম | Likhe Rekho Amar Ei Naam |  শিল্পী-অলকা ইয়াগনিক

Popular Lyrics:  তুমি যেখানে থাকো যেভাবেই থাকো ||ছায়াছবি-স্নেহ

1 thought on “লিখে রেখো আমার এই নাম | Likhe Rekho Amar Ei Naam | শিল্পী-অলকা ইয়াগনিক”

Leave a Comment